সাগর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি স্বপন প্রধানকে ঘিরে গঙ্গাসাগরের কালিবাজার এলাকায় তীব্র উত্তেজনা ও বিক্ষোভ ছড়ায়।স্থানীয় বাসিন্দা এবং বিজেপির বেশ কিছু সমর্থক তাঁকে বিভিন্ন অভিযোগে ঘেরাও করে প্রতিবাদ জানাতে জমা হন। 

বিক্ষোভকারীদের অভিযোগ, নির্বাচনের আগে স্বপন প্রধান কুরুচিকর মন্তব্য করেছিলেন এবং তাঁর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগও রয়েছে। তাঁরা স্বপন প্রধানকে ঘিরে ধরে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবি জানান। 

খবর পেয়ে গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে নিয়ে যায়। ইতিমধ্যে এই চরম উত্তেজনাকর পরিস্থিতির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
Share To:
Next
This is the most recent post.
Previous
Older Post

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours