মগরাহাটে তৃণমূল নেতা গ্রেফতার। মগরাহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ তৌফিক আহমেদ ওরফে বাচ্চু কে গ্রেফতার করলেন উস্থি থানার পুলিশ,। 

তৌফিক আহমেদের বিরুদ্ধে অভিযোগ এলাকায় কাঠ মানি তোলাবাজি আগ্নেয় অস্ত্র দেখিয়ে এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করা মানুষকে ভয় দেখিয়ে তাদের কাছ থেকে টাকা তোলার কাজ করতো।এছাড়া বিজেপি সর্বভারতীয় সভাপতি যে তিন আড্ডার গাড়িতে হামলার ঘটনায় জড়িত ছিল এই তৌফিক আহমেদ। তৌফিক আহমেদকে গ্রেফতারের পর তাকেতিন দিনের পুলিশ কাসটরিতে নেওয়া হয়। তারপর তাকে পুলিশ জেলার পুলিশের পক্ষ থেকে জেরা করা হয়। জেলায় উঠে আসে বিস্ফোরক তথ্য তার কাছে লুকানো আছে বেশ কিছু আগ্নেয় অস্ত্র।


 তদন্তের পর জানা যায় তার কাছে একটি নাইন এমএম পিস্তল একটি সেভেন এমএম পিস্তল একটিওয়ান শাটার পিস্তল এবং নটি কার্তুজ উদ্ধার হয় । সেইগুলি ছাড়া আরো বেশ কিছু আগ্নেয় অস্ত্র তার কাছে থাকতে পারে এমনই সন্দেহ করছেন পুলিশ। আজ উস্তি থানা তে এক সাংবাদিক সম্মেলন করে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার চন্দ্রশেখর বর্ধন জানান এই সমস্ত আগ্নেয় অস্ত্রগুলো কোথায় থেকে এসেছে এর সঙ্গে কারা কারা জড়িত আছে এদের বড় মাতা কে খুব শীঘ্র আমরা জানতে পারবো। 


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours