নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে দক্ষিণ ২৪ পরগনার নামখানায় শুরু হল বিশেষ সচেতনতা অভিযান। বুধবার ফ্রেজারগঞ্জ কৃষ্ণপ্রসাদ হাইস্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এই কর্মসূচির সূচনা করে সুন্দরবন পুলিশ জেলা ও ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা।
কিশোর-কিশোরীদের নেশার ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা এবং নেশা থেকে দূরে থাকার বার্তা দেওয়াই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে পুলিশ আধিকারিকরা পড়ুয়াদের সামনে নেশার বিভিন্ন কুফল তুলে ধরেন। পাশাপাশি, নেশার বিরুদ্ধে পরিবার, স্কুল ও সমাজের সকলকে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
পুলিশের বক্তব্য, কিশোর-কিশোরীদের নেশার কবল থেকে দূরে রাখতে স্কুলস্তর থেকেই সচেতনতা তৈরি করা জরুরি। সেই লক্ষ্যেই আগামী দিনেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হবে।
পড়ুয়াদের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি নেশামুক্ত সমাজ গড়ার বার্তাই এদিনের কর্মসূচির অন্যতম প্রধান লক্ষ্য হয়ে ওঠে।


Post A Comment:
0 comments so far,add yours