কাকদ্বীপে ‘সেবা সংকল্প অভিযান’ নিয়ে প্রেস মিট, উপস্থিত সুন্দরবন দপ্তরের প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা
সন্দীপ দাস, কাকদ্বীপ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেবা, নিষ্ঠা ও জনকল্যাণের আদর্শকে সামনে রেখে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত দেশজুড়ে অনুষ্ঠিত হতে চলেছে ‘সেবা সংকল্প অভিযান’। এই কর্মসূচিকে সামনে রেখে মথুরাপুর সাংগঠনিক জেলার উদ্যোগে কাকদ্বীপে আয়োজিত হল এক বিশেষ প্রেস মিট।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাগরের বিধায়ক সুমন্ত মন্ডল ও সুন্দরবন বিষয়ক দপ্তরের প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা এবং মথুরাপুর সাংগঠনিক জেলার সভাপতি নবেন্দু সুন্দর নস্কর-সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। প্রেস মিটে ‘সেবা সংকল্প অভিযান’-এর বিভিন্ন কর্মসূচি ও জনকল্যাণমূলক উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়
নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়, মানুষের কাছে পৌঁছে জনসেবামূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন এবং সাধারণ মানুষের পাশে থাকার লক্ষ্যেই এই অভিযান। জনসেবার সংকল্পকে আরও সুদৃঢ় করে মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ‘সেবা সংকল্প অভিযান’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই দাবি বিজেপি নেতৃত্বের।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours