গোসাবা, দক্ষিণ ২৪ পরগনা: একদিনের সফরে সুন্দরবনে এলেন বিজেপির তারকা নেতা তথা বলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তী। 'মহাগুরু'র আগমনকে ঘিরে গোসাবা জুড়ে ব্যাপক উৎসাহ।

আজ, শনিবার সকালে গোসাবার গদখালী ঘাট থেকে লঞ্চে উঠে গোসাবা দ্বীপের উদ্দেশে রওনা দেন তিনি। লঞ্চঘাটে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃত্ব ও প্রশাসনিক আধিকারিকরা।
সূত্রের খবর, এই সফরে সুন্দরবনের স্থানীয় মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি বেশ কিছু সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। সুন্দরবনের পর্যটন ও উন্নয়ন নিয়েও প্রশাসনের সঙ্গে আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে।

এদিন তাঁর সফরসঙ্গী হিসেবে ছিলেন গোসাবা বিধানসভার বিধায়ক বিকর্ণ নস্কর, ক্যানিংয়ের মহকুমা শাসক সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। নিরাপত্তার জন্য মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours