শনিবার বিকেল ৪টেয় সভা শুরু হবে শ্রীরামপুরে। মমতা বন্দ্যোপাধ্য়ায় সেখানে যাওয়ার আগেই দুপুরে যাচ্ছিলেন কুণাল ঘোষ। উত্তরপাড়াতেই বেলেঘাটার বিধায়ককে আটকে দেওয়া হয় বলে অভিযোগ। বেশ কিছু লোকজন এগিয়ে গিয়ে কাচের উপর ডিম ছুড়তে শুরু করে বলে অভিযোগ।


ক্ষমতা ও প্রতীক দুই হারানোর পর আজ শনিবার প্রথমবার সভা করার কথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee)। কলকাতা হাইকোর্টের শর্ত মেনেই এদিন সভা করতে হবে তাঁকে। সেই সভার কয়েক ঘণ্টা আগেই আক্রান্ত হলেন মমতা তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। শ্রীরামপুরের সেই সভায় যোগ দিতে যাওয়ার পথেই কুণাল ঘোষের গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল।


শনিবার বিকেল ৪টেয় সভা শুরু হবে শ্রীরামপুরে। মমতা বন্দ্যোপাধ্য়ায় সেখানে যাওয়ার আগেই দুপুরে যাচ্ছিলেন কুণাল ঘোষ। উত্তরপাড়াতেই বেলেঘাটার বিধায়ককে আটকে দেওয়া হয় বলে অভিযোগ। বেশ কিছু লোকজন এগিয়ে গিয়ে কাচের উপর ডিম ছুড়তে শুরু করে বলে অভিযোগ। সরাসরি বিজেপির দিকে আঙুল তুলেছে মমতা তৃণমূল। তবে বিজেপির দাবি, এটা সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ।


লাঠি, বাঁশ নিয়ে দফায় দফায় হামলা, রাস্তায় লুটিয়ে পড়লেন বিজেপি কর্মী, প্রকাশ্যে ঘটনার ভয়াবহ সিসিটিভি ফুটেজ
ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন কুণাল ঘোষ। তিনি বলেন,”যে কোনও বড় দুর্ঘটনা ঘটতে পারত। চুরমার করে দিয়েছে গাড়ি। মমতার সভায় যাচ্ছিলাম। লাঠি-রড নিয়ে দাঁড়িয়েছিল। পুরো রাস্তা আটকে দিল। আমার সারা শরীর কাচে ভরা।” তাঁর দাবি, গাড়ি থামিয়ে থামিয়ে রাস্তায় দেখা হচ্ছে, কোন গাড়িতে কোন নেতা যাচ্ছে। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। কাচ ভেদ করে পাথর গেলে ডানদিকে কাঁধে আঘাত লেগেছে বলে জানিয়েছেন তিনি। ভাঙা গাড়ি নিয়েই সোজা লালবাজার বা ভবানী ভবন যাচ্ছেন তিনি। কুণাল বলেন, “আমি ভবানী ভবনে যাচ্ছি। গিয়ে দেখাব, একজন বিধায়কের কী অবস্থা।”


এই পরিস্থিতি নিয়ে উত্তরপাড়ার বিধায়ক দীপাঞ্জন গুহ বলেন, “কুণাল ঘোষ কী অভিযোগ করলেন, তাতে কিছু যায় আসে না। উনি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও অভিযোগ করেছিলেন।” বিধায়কের দাবি, বিজেপি নয়, সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours