আগামীকাল অর্থাৎ শনিবার গঙ্গাসাগর চত্বরে স্বচ্ছতা বজায় রাখতে এবং পরিচ্ছন্নতার বার্তা দিতে ঝাঁটা হাতে সাফাই অভিযানে নামতে চলেছেন পশ্চিমবঙ্গ সরকারের বন ও পরিবেশ দপ্তরের মন্ত্রী মনোজ কুমার ওরাওঁ। এই কর্মসূচিকে সফল করতে আজ শুক্রবারই গঙ্গাসাগরে এসে পৌঁছেছেন তিনি। 

স্থানীয় নেত্রীবৃন্দ ও দলীয় নেতৃত্বকে নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠকও করেন মন্ত্রী। বৈঠকে আগামীকালকের সাফাই অভিযানের রূপরেখা এবং প্রশাসনিক প্রস্তুতি নিয়ে বিশদ আলোচনা হয়।


 প্রশাসন সূত্রে জানা গেছে, পর্যটন কেন্দ্র ও তীর্থক্ষেত্র হিসেবে গঙ্গাসাগরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতেই মন্ত্রীর এই বিশেষ উদ্যোগ।স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই কর্মসূচি এক সফল রূপ নেবে বলেই আশা করা হচ্ছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours