রবিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের পর (সম্ভাব্য) দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত পুরো ব্লু লাইনে স্বাভাবিক পরিষেবা চালু হবে। অর্থাৎ সাড়ে নয় ঘণ্টা মেট্রো পরিষেবা আংশিক ব্যহত হবে। রক্ষণাবেক্ষণ কাজের কারণে যাত্রীদের অসুবিধা হবে।

সাড়ে ৯ ঘণ্টা আংশিক মেট্রো বন্ধ থাকবে! কোন স্টেশন থেকে পরিষেবা পাবেন, এখনই জেনে নিন
ফাইল চিত্র।
মেট্রো যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ খবর। রবিবার আংশিক বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। ব্লু লাইনে আংশিক ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। তার ফলে বেশ কয়েকটি স্টেশনে মেট্রো পরিষেবা পাওয়া যাবে না।


কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, আগামিকাল, ১৩ সেপ্টেম্বর ব্লু লাইনে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। অর্থাৎ নিউ গড়িয়া থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো পাওয়া যাবে না। রক্ষণাবেক্ষণের কাজের জন্য ব্লু লাইনে গীতাঞ্জলি অর্থাৎ নাকতলা ও কবি নজরুল অর্থাৎ গড়িয়া বাজার স্টেশনের মধ্যে ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে।

 সবজি বিক্রেতাকে দেখলেই কথায় কথায় জড়িয়ে ধরতেন, বাজার করতে এসে খেলেন চুমুও, তারপর গল্প মোড় নিল অন্যদিকে
জানা গিয়েছে, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যে মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। তবে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে।


রবিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের পর (সম্ভাব্য) দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত পুরো ব্লু লাইনে স্বাভাবিক পরিষেবা চালু হবে। অর্থাৎ সাড়ে নয় ঘণ্টা মেট্রো পরিষেবা আংশিক ব্যহত হবে। রক্ষণাবেক্ষণ কাজের কারণে যাত্রীদের যে অসুবিধা হবে, তার জন্য মেট্রো কর্তৃপক্ষ দুঃখপ্রকাশ করেছে।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours