ক্যানিং থানার একটি মামলার তদন্তে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাসকে নোটিশ পাঠাল রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি।
সিআইডি সূত্রে জানা গেছে, ক্যানিং থানার মামলা নম্বর ২৪৩/২৬, তারিখ - ২৯/০৫/২০২৬, ভারতীয় দণ্ডবিধির ১৪৭/১৪৮/১৪৯/১৭১এফ/৩৪১/৩২৫/৩২৬/৩০৭/৪৬৫/১২০বি/৩৪ ধারা এবং ২৫/২৭ অস্ত্র আইন ও ৩/৪ বিস্ফোরক আইনে যে মামলা রুজু হয়েছিল, তার তদন্ত চলছে।
সেই তদন্তে বিধায়ককে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে মনে করছে সিআইডি। সেই কারণে বিএনএসএস-এর ১৭৯ ধারায় তাঁকে নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, আগামী ০৮/০৯/২০২৬ তারিখ দুপুর ১২টায় আলিপুরের ভবানী ভবনে অবস্থিত সিআইডির সদর দপ্তরে তাঁকে হাজির হতে হবে। তদন্তে সহযোগিতা করা, সমস্ত তথ্য সত্য সহকারে জানানো, প্রয়োজনীয় নথি জমা দেওয়া এবং প্রমাণ লোপাট না করার নির্দেশও দেওয়া হয়েছে নোটিশে।
নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, হাজিরা না দিলে বা নির্দেশ না মানলে বিএনএসএস-এর ২০৮ ধারায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।
নোটিশটি জারি করেছেন সিআইডির অ্যাডিশনাল ডিডি, বারাসাত ডিডির ইন্সপেক্টর রজনীকান্ত বিশ্বাস।


Post A Comment:
0 comments so far,add yours