উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমা
মিনাখার *জয়গ্রাম* এলাকার *জয়গ্রাম নিম্ন বুনিয়াদি বিদ্যালয়* এর ঘটনা ।
গত কয়েকদিনের অবিরাম দৃষ্টিতে স্কুল চত্বরে জল জমে বেহাল দশা ।
অভিভাবকদের অভিযোগ- দীর্ঘ কয়েক বছর ধরে এই একই সমস্যা এই স্কুলের । বৃষ্টি হলেই স্কুলের সামনে কোথাও হাঁটু সমান আবার কোথাও কোমর সমান জল আটকে যায় । এলাকার মানুষ বহুবার স্থানীয় পঞ্চায়েতে জানিয়েও কোনো কাজ হয়নি ।
আর এই জল জমলে ছাত্র-ছাত্রীদের স্কুলে পাঠিয়ে রীতিমতো দুশ্চিন্তায় ভুগতে হয় অভিভাবকদের ।
স্কুলের পরিবেশ পাল্টাতে এবং জল নিকাশের সুবন্দোবস্ত করার দাবি করছে অভিভাবকরা ।


Post A Comment:
0 comments so far,add yours