খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল এবং জেওয়ার থানার পুলিশ। শুরু হয় উদ্ধার ও ত্রাণের কাজ। আগুন কীভাবে লাগল, তা এখনও নিশ্চিত নয়। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।


গ্রেটার নয়ডার যমুনা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা (Accident)। বৃহস্পতিবার ভোরে একটি স্লিপার পর্যটক বাসে আচমকাই আগুন লেগে যায়। আর তাতেই মৃত্যু অন্তত ৯ জনের। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। দুর্ঘটনার সময় বাসে ৩০ জনেরও বেশি যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে।


সূত্রের খবর, বাসটি নয়ডা থেকে উত্তরপ্রদেশের মহোবার দিকে যাচ্ছিল। যমুনা এক্সপ্রেসওয়ের দয়ানতপুর গ্রামের কাছে আচমকা বাসটিতে আগুন ধরে যায়। সেই সময় অধিকাংশ যাত্রীই ঘুমিয়ে ছিলেন। মুহূর্তের মধ্যে আগুন গোটা বাসে ছড়িয়ে পড়ে। সেই আগুন থেকে বাঁচতে বেশ কয়েকজন যাত্রী বাসের জানালা দিয়ে ঝাঁপ মারেন। প্রত্যক্ষদর্শী এক যাত্রীর কথায়, “চারদিকে এতটাই ধোঁয়া ছড়িয়ে পড়েছিল যে কিছুই দেখা যাচ্ছিল না।” ভিতরে থাকা যাত্রীরা কার্যত দমবন্ধ অবস্থায় পড়ে যান। বাস থেকে বেরোনোর সময় যাত্রীদের মধ্যে ব্যাপক ধাক্কাধাক্কিও হয়।




ভুয়ো ফর্ম বিলি করে আবাসের ঘর পাইয়ে দেওয়ার অভিযোগ, ৫ হাজার টাকা তোলা, অভিযোগ উঠতেই পালিয়ে গেলেন কংগ্রেস নেতা


খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল এবং জেওয়ার থানার পুলিশ। শুরু হয় উদ্ধার ও ত্রাণের কাজ। আগুন কীভাবে লাগল, তা এখনও নিশ্চিত নয়। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

দুর্ঘটনার পর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পরিস্থিতির খোঁজ নেন। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি। মৃত ও আহতদের পরিচয় এবং দুর্ঘটনার বিস্তারিত কারণ এখনও খতিয়ে দেখা হচ্ছে।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours