তাঁর সমসাময়িক নায়িকাদের মধ্যে অনেকেই বিয়ে সেরে ফেলেছেন আগে। তবে মিমি কার সঙ্গে প্রেম করছেন বা জীবনসঙ্গী হিসেবে কাকে বেছে নেবেন, তা জানার জন্য অনুরাগীদের কৌতূহল ছিল তুঙ্গে।


টলিপাড়ার বড় খবর! এবার কি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন মিমি চক্রবর্তী?

নায়িকা খুঁজে পেয়েছেন তাঁর জীবনসঙ্গীকে, খবর তেমনই। প্রেমপর্ব চলছিল বেশ কিছুদিন ধরেই। নায়িকার আত্মীয়-বন্ধুরা অনেকেই চেনেন তাঁর কাছের মানুষকে। সেই সম্পর্ক এবার পরিণতির পথে। নায়িকা যাঁর সঙ্গে প্রেম করছেন, তিনি ইন্ডাস্ট্রির কেউ নন। নৌসেনায় কর্মরত। তবে দু’ জনের কেউ এখনও এই সম্পর্কের কথা ঘোষণা করেননি।


এই বিষয়ে বিস্তারিত জানতে মিমি চত্রবর্তীর আপ্তসহায়ককে যোগাযোগ করা হলে, তিনি জানান, ‘এই বিষয়ে আমাদের কাছে কোনও তথ‍্য নেই’। যা খবর, তাতে নভেম্বর মাসেই আইনি বিয়ে হতে চলেছে। ডিসেম্বর মাসে কালিম্পংয়ে হবে বিয়ের অনুষ্ঠান। বিয়ের আমন্ত্রণপত্র পৌঁছে গিয়েছে, আত্মীয়দের হাতে, তেমনই জানা যাচ্ছে। মিমির শিকড় জলপাইগুড়িতে। তাই পাহাড়েই হবে বিয়ের অনুষ্ঠান।



টলিপাড়ার অন্যতম সেরা নায়িকা মিমি চক্রবর্তী। তাঁর কাজ থেকে ব্যক্তিগত জীবন, সবদিকেই নজর থাকে অনুরাগীদের। তাঁর সমসাময়িক নায়িকাদের মধ্যে অনেকেই বিয়ে সেরে ফেলেছেন আগে। তবে মিমি কার সঙ্গে প্রেম করছেন বা জীবনসঙ্গী হিসেবে কাকে বেছে নেবেন, তা জানার জন্য অনুরাগীদের কৌতূহল ছিল তুঙ্গে। সম্প্রতি ইনস্টাগ্রামে তাঁকে এক অনুরাগী প্রশ্ন করেছিলেন, আপনি কবে বিয়ে করতে চলেছেন? সেই সময় মিমি যে উত্তর দেন, তাতে আঁচ করা যায় যে তাঁর জীবন নতুন দিকে মোড় নিতে পারে। সেই জল্পনাই এবার সত্যি হতে চলেছে। কাজের ক্ষেত্রে এই পুজোতে মুক্তি পাবে সৃজিত মুখোপাধ‍্যায়ের পরিচালনায় ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’। সামনেই তিনি আরেকটি নতুন ছবির শুটিং শুরু করবেন।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours