কলকাতার স্বনামধন্য ‘ফ্রি উইংস আর্ট গ্যালারি’-তে সম্প্রতি সুন্দরবন আর্ট একাডেমির উদ্যোগে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো তৃতীয় আন্তর্জাতিক শিল্প প্রদর্শনী। এই বিশেষ আয়োজনে নবীন ও ক্ষুদে শিল্পীদের আঁকা চমৎকার সব ছবি স্থান পাওয়ায় শিল্পপ্রেমী মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।


কাকদ্বীপ থেকে আগত রুম্পা মাইতি ও তাঁর মেয়ে অদৃতি মাইতি মতো বহু প্রতিভাবান শিল্পীর অংশগ্রহণ অনুষ্ঠানটিকে সমৃদ্ধ করেছে।প্রদর্শনীতে মেয়ের ছবি স্থান পাওয়ায় আনন্দে আপ্লুত পরিবার ও এলাকাবাসী।মেয়ের এই শিল্পচর্চার অগ্রযাত্রায় সকলের আশীর্বাদ ও শুভকামনা প্রার্থনা করেছেন তাঁর পরিবার। 


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বখ্যাত শিল্পী শ্রী তারক গড়াই মহাশয়, বিমান নাগ, শম্পা নাগ এবং কাজল ভট্টাচার্য ভদ্রী মহাশয়ার মতো শিল্প জগতের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। তাঁদের উপস্থিতি অনুষ্ঠানটিকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেয়। সমগ্র অনুষ্ঠানটির সফল আয়োজনের জন্য উদ্যোক্তা তথা শিল্পী দেবরাজ বেরার প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা জ্ঞাপন করেছেন অংশগ্রহণকারীদের অভিভাবকরা। শিল্পের আলোয় আয়োজিত এই আন্তর্জাতিক প্রদর্শনী কলকাতার সাংস্কৃতিক অঙ্গনে এক নতুন অনুপ্রেরণার সৃষ্টি করেছে এবং আগামী দিনে তরুণ শিল্পীদের আরও দূর এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত করবে বলে মনে করছেন বিশিষ্টজনেরা।
Share To:
Next
This is the most recent post.
Previous
Older Post

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours