‘চোর চোর’ স্লোগানকে কেন্দ্র করে উত্তপ্ত পাথরপ্রতিমার রামগঙ্গা। বিডিও অফিসে যাওয়ার পথে দুই তৃণমূল কর্মাধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ ও মারধরের অভিযোগ উঠেছে। ঘটনায় আহত হয়েছেন পাথরপ্রতিমা পঞ্চায়েত সমিতির দুই কর্মাধ্যক্ষ বিবেক পোদ্দার ও শশাঙ্ক হালদার। তাঁদের গাড়িচালক সুবিনয় পট্টনায়ককেও মারধর করা হয়েছে বলে অভিযোগ।
জানা গিয়েছে, রামগঙ্গা এলাকায় তাঁদের গাড়ি পৌঁছতেই ‘চোর চোর’ স্লোগান দেওয়া হয়। এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং হামলার অভিযোগ ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করে।
গাড়িচালক সুবিনয়ের পরিবারের দাবি, তিনি শুধুমাত্র গাড়ি চালানোর দায়িত্বে ছিলেন। তাঁকেও মারধর করা হয়েছে। ঘটনায় ছেলের উপর হামলার বিচার চেয়ে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন তাঁর বাবা-মা।
ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূলের অভিযোগের তির বিজেপির দিকে থাকলেও বিজেপি তা অস্বীকার করেছে। এদিকে ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। তবে ভিডিওটির সত্যতা আমাদের চ্যানেল যাচাই করেনি।


Post A Comment:
0 comments so far,add yours