হামলার অভিযোগ তুলে কুণাল ঘোষ বলেন, "গাড়ির ভিতরে হাতুড়ি পড়ে রয়েছে। আমি ড্রাইভারের পাশে বসি। ভেঙে আমার গলা ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আরেকজন রিভলভার বের করছে। আমার তো গুলিবিদ্ধ দেহ পাওয়ার কথা ছিল। ওপরওয়ালা রয়েছেন, তাই আমি বাঁচতে নারকেল ডাঙায় ঢুকেছি।"

১৮ ঘণ্টায় দ্বিতীয়বার। রবিবার নিজের বিধানসভায় একটা অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ফের ‘আক্রান্ত’ হলেন বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। শুধু তাই নয়, গুলি করে খুনের চেষ্টার মতো গুরুতর অভিযোগ তুললেন তিনি। বিধায়কের অভিযোগ, গাড়ি ভাঙচুরের পর তাঁকে টেনে বের করে গুলি করে খুনের চেষ্টা করা হয়। বিধায়কের কথায়, ‘আজ আমার তো গুলিবিদ্ধ দেহ পাওয়ার কথা ছিল।’


কী বললেন কুণাল?
হামলার অভিযোগ তুলে কুণাল ঘোষ বলেন, “গাড়ির ভিতরে হাতুড়ি পড়ে রয়েছে। আমি ড্রাইভারের পাশে বসি। কাচ ভেঙে আমার গলা ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আরেকজন রিভলভার বের করে। আমার তো গুলিবিদ্ধ দেহ পাওয়ার কথা ছিল। ওপরওয়ালা রয়েছেন, তাই আমি বাঁচতে নারকেল ডাঙায় ঢুকেছি। আমার একার চিন্তা নয়, আমার সঙ্গে গাড়িতে চারজন ছিলেন। এটা কী হচ্ছে? আমি চালকের কাছে কৃতজ্ঞ যে ওই অবস্থা থেকে গাড়িটা বের করে এনেছে। কোন পরিস্থিতি তৈরি হলে কলকাতা পুলিশের সিকিউরিটিকে রিভলভার বের করতে হয়। এইভাবে থামানো যাবে না। একজন-দুজনের নাম পাওয়া গিয়েছে।”


ঠিক কীভাবে হামলা চালানো হয়?
কুণাল ঘোষের দাবি, “বাড়ি থেকে ফলো করা হয়। শুধু আমি নই, আমার সহকর্মীরাও নিরাপদ নয়। বাড়ি থেকে বেরনোর পর যখন একটু এগিয়েছি একের পর এক বাইক বাহিনী যোগ হতে থাকে। সব মুখ বাধা, হাতে হাতুড়ি। ফুলবাগানের মোড় দিয়ে যখন যাচ্ছি, তখন আমার গাড়ি ঘিরে ফেলার চেষ্টা হয়। আমি যখন বুঝতে পারি, ঘিরে ফেলার চেষ্টা চলছে তখন আমার সহকর্মীরা গাড়ি ঘুরিয়ে নেয়। ঠিক তখনই পিছন থেকে ইট, পাথর মারা হয়। এরপর যখন নারকেল ডাঙায় ঢুকেছি, ঠিক তখনই বাইক বাহিনী ঘিরে ফেলে। অকথ্য গালাগালি। সামনের কাচ চুরমার করে আমার হাতে হাতুড়ি দিয়ে মারা হয়। বলেছে জানে মেরে দেবে। রিভলবার পাঠিয়েছে। এটা কী হচ্ছে? বাঁচতে দেবে না।”


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours