আজ দেশজুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর ৭৬তম জন্মদিন। এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগনা জেলার
গঙ্গাসাগরের প্রাণকেন্দ্র রুদ্রনগর কালী মায়ের মন্দিরে বিশেষ পুজো দিলেন ভারতীয় জনতা পার্টির নেতা-নেত্রীরা ও স্থানীয় কর্মীবৃন্দ। এদিন সকালে রুদ্রনগর কালী মন্দিরে সমবেত হয়ে দলীয় কর্মী-সমর্থকরা মায়ের চরণে পুজো দেন এবং দেশবাসীর কল্যাণে মোদিজীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।


Post A Comment:
0 comments so far,add yours