পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তরের উদ্যোগে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এবং মৎস্যজীবীদের স্বাবলম্বী করে তুলতে সাগর ব্লকে এক বিশেষ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে এলাকার বহু নির্বাচিত বেনিফিশিয়ারির হাতে উন্নত মানের দেশি মাগুর মাছের চারা এবং পুকুরের জল পরিশুদ্ধ করার জন্য চুনের বস্তা তুলে দেওয়া হয়।
এদিনের এই জনকল্যাণমূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাগর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অনন্ত কুমার গোস্বামী, মৎস্য দপ্তরের আধিকারিকবৃন্দ, সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি এবং পঞ্চায়েত সমিতির বিভিন্ন দপ্তরের কর্মাধ্যক্ষরা। এছাড়াও স্থানীয় উন্নয়নমূলক এই উদ্যোগে অংশ নেন ভারতীয় জনতা পার্টির ব্লক কনভেনার সোমনাথ ভূঁইয়া, অরুনাভ দাস এবং বিজেপির একাধিক স্থানীয় নেতৃবৃন্দ।
দলমত নির্বিশেষে এই ধরনের প্রশাসনিক উদ্যোগে খুশি সাধারণ মানুষ। প্রশাসনের শীর্ষকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের হাত থেকে দেশি মাগুর মাছের চারা ও চুন বুঝে পেয়ে আনন্দ প্রকাশ করেন উপস্থিত বেনিফিশারিরা। বিশেষজ্ঞদের মতে, দেশি মাগুর চাষ করা তুলনামূলকভাবে সহজ এবং বাজারে এর চাহিদা ব্যাপক থাকায় এটি চাষীদের আর্থিক উন্নতির পথ প্রশস্ত করবে। পাশাপাশি, পুকুরের স্বাস্থ্যের সুরক্ষায় চুনের প্রয়োজনীয়তা অপরিসীম। মৎস্য দপ্তরের এই সময়োপযোগী ও কল্যাণকর পদক্ষেপের ফলে সাগর ব্লকের গ্রামীণ অর্থনীতি আরও মজবুত হবে এবং মৎস্য উৎপাদনে এক নতুন গতির সঞ্চার হবে বলে আশা প্রকাশ করেছেন উপস্থিত অতিথিরা।


Post A Comment:
0 comments so far,add yours