নামখানায় উদ্ধার ক্ষতবিক্ষত দেহ, আজ শনাক্তকরণ

ফলতায় তৃণমূলের অঞ্চল সভাপতি বুদ্ধদেব মণ্ডলকে অপহরণের ঘটনায় চার বিজেপি নেতা-কর্মীকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার কেল্লা সংলগ্ন স্লুইস গেটের কাছে সেচ দফতরের অফিস থেকে তাঁকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। পরিবারের অভিযোগের ভিত্তিতে ফলতা থানায় মামলা রুজু হয়। বুধবার অমিত সর্দার, বিজয় দাস, সন্দীপ শাসমল ও অশোক কর্মকারকে গ্রেফতার করে পুলিশ। 

ধৃতদের মধ্যে তিনজন বুথ সভাপতি এবং একজন ভাদুড়া অঞ্চলের শক্তিকেন্দ্র প্রমুখ। ডায়মন্ড হারবার মহকুমা আদালত তাঁদের সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। পুলিশ সূত্রে খবর, ধৃতদের জিজ্ঞাসাবাদে বুধবার বিকেলে ফলতা থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে নামখানার পাতিবুনিয়া এলাকা থেকে এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। দেহটি কাকদ্বীপ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আজ পরিবারের সদস্যরা দেহ শনাক্ত করবেন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours