দেশাত্মবোধ ও জাতীয় ঐক্যের বার্তা সামনে রেখে রবিবার, ৯ আগস্ট বিকেল ৪টায় কাকদ্বীপ বিডিও অফিসের মোড় থেকে শুরু হয় বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা। পদযাত্রাটি কাকদ্বীপ অক্ষনগর নতুন রাস্তার মোড় পর্যন্ত যায়।

এই তিরঙ্গা যাত্রার একেবারে শুরুতে ছিল ‘ভারতমাতা’র ট্যাবলো। এরপর ছিল এনসিসি বাহিনী, তার পরেই ছিল ব্যান্ড পার্টি। ব্যান্ডের সুরে ও জাতীয় পতাকা হাতে নিয়ে যাত্রায় অংশ নেন বহু মানুষ। র‍্যালিতে উপস্থিত ছিলেন কাকদ্বীপের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা।

তিরঙ্গা যাত্রাকে ঘিরে কাকদ্বীপের মানুষের মধ্যেও দেখা যায় ব্যাপক উৎসাহ। পথ চলতি মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষ এবং বাজার রোড সংলগ্ন ব্যবসায়ীরাও এই উদ্যোগকে সাধুবাদ জানান।
অন্যদিকে, যাত্রাকে ঘিরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে মোতায়েন ছিল পর্যাপ্ত পুলিশ বাহিনী। পুলিশের তৎপরতায় নির্বিঘ্নেই সম্পন্ন হয় এই তিরঙ্গা যাত্রা।


কাকদ্বীপ থেকে কৌশিক গিরির রিপোর্ট কাকদ্বীপ ডট কম
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours