​সাগর ব্লক প্রশাসন, সাগর পঞ্চায়েত সমিতি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে সাগর ব্লক অফিসে অত্যন্ত উৎসাহের সঙ্গে পালিত হলো ‘আয়ুষ্মান দিবস সপ্তাহ ২০২৬’। ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি ও সুস্বাস্থ্যের বার্তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে এদিনের এই বিশেষ কর্মসূচি রূপায়ণ করা হয়।


​অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল ব্লক প্রশাসনের উদ্যোগে আয়োজিত একটি বিশেষ যোগব্যায়াম শিবির। সুস্থ জীবনধারা ও রোগ প্রতিরোধের ওপর জোর দিয়ে এই শিবিরে যোগাসনে অংশ নেন সাগর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও) অনন্ত কুমার গোস্বামী সহ দপ্তরের অন্যান্য আধিকারিক ও কর্মীরা। কর্মব্যস্ততার মাঝেও শারীরিক ও মানসিক ফিটনেস বজায় রাখতে তাঁদের এই যোগব্যায়াম চর্চা উপস্থিত সকলের নজর কাড়ে।


​এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি, স্বাস্থ্য দপ্তরের আধিকারিকবৃন্দ এবং প্রশাসনের একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা দৈনন্দিন জীবনে আয়ুষ ব্যবস্থার প্রয়োজনীয়তা ও সুফল নিয়ে আলোকপাত করেন। ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সুস্থ ও রোগমুক্ত সমাজ গড়তে ভবিষ্যতেও এই ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি নিয়মিতভাবে আয়োজিত হবে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours