*নমিনেশন জমা দেওয়ার সময় ব্যাংক একাউন্টে উল্লেখ ছিল ৬০ থেকে ৭০ হাজার টাকা"অথচ তিন মাসের মধ্যে ১ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে বাড়ি কিনবেন বলে কথা দিয়েছেন রেখা পাত্র*




সন্দেশখালীর প্রতিবাদী মুখ তথা হিঙ্গলগঞ্জের বিজেপির বিধায়িকা রেখা পাত্রের বিরুদ্ধে এবার আসতো একটা বাড়ি দখল করে রাখার অভিযোগ জানালেন স্বামী কেশবানন্দ মহারাজ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারে স্বামী কেশবানন্দ মহারাজ লিখিত অভিযোগ দায়ের করেন। মহারাজের অভিযোগ ২৬ শে বিধানসভা নির্বাচনের আগে হিঙ্গলগঞ্জের লেবুখালী এলাকায় তার একটি প্যালেস ভাড়া নিয়েছিল রেখা পাত্র দুমাসের জন্য, এবং সেখানে কথা হয়েছিল ওই বাড়িতে তিনি কিনে নেবেন, সেই সময় কেশবানন্দ প্যালেজটি দাম চাওয়া হয়েছিল ১ কোটি ২৫ লক্ষ টাকা।


 তাতেও রাজি হয়েছিলেন বিধায়িকা, ভবনটি চার বিঘা সম্পত্তির উপর পাঁচিল দিয়ে ঘেরা তিন তলা একটি কংক্রিটের বাড়ি, মাত্র দু মাসের ভাড়া দিয়ে গত কয়েক মাস ধরেই বসবাস করছেন রেখা পাত্র। ভাড়া চাইতে গেলে তাকে ভাড়া দিচ্ছেন না এমনকি বাড়িও ছাড়ছেন না। ভাড়ার কথা বা বাড়ি ভাড়ার কথা বললে মহারাজকে নানান ধরনের হুমকি দিচ্ছে রেখা পাত্র। এমনটাই ঘটনার বিবরণ জানিয়ে জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে লিখিত অভিযোগ জানালেন মহারাজ, পুরো ঘটনাটা নিয়ে রেখা পাত্রের প্রতিক্রিয়া জানার জন্য বারবার তাকে ফোন করা হলে তার সমস্ত ফোনের সুইচ অফ বলছে। এখন প্রশ্ন হচ্ছে রেখা পাত্র ভোটের নমিনেশন জমা দেওয়ার সময় তিনি উল্লেখ করেছিলেন তার এবং তার স্বামীর ব্যাংক একাউন্টে ৬০ থেকে ৭০ হাজার টাকা রয়েছে। তাহলে তিন মাসের মধ্যে কি এমন যাদু তিনি আবিষ্কার করলেন যে *এক কোটি পঁচিশ লক্ষ টাকা* দিয়ে একটি বাড়ি কিনবেন বলে কথা দিয়েছেন মহারাজকে। তাহলে এর পেছনে অন্য কোন রহস্য লুকিয়ে রয়েছে? না তিনি প্রতারণা করেছেন ওই মহারাজের সঙ্গে?
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours