সাগর গ্রামীণ হাসপাতাল ও সাগর ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত হলো বিশেষ ‘আয়ুষ্মান সপ্তাহ’ উদযাপন এবং একটি স্বেচ্ছাসেবা রক্তদান শিবির। সাগর গ্রামীণ হাসপাতাল চত্বরে আয়োজিত এই জনকল্যাণমূলক কর্মসূচিতে এলাকার স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দেওয়া হয়। 


এদিনের এই গুরুত্বপূর্ণ শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাগরের বিডিও অনন্ত কুমার গোস্বামী। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি, ভারতীয় জনতা পার্টির ব্লক কনভেনার সোমনাথ ভূঁইয়া সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে ‘আয়ুষ্মান সপ্তাহ’ পালনের মূল তাৎপর্য ও সুফল সকলের সামনে তুলে ধরা হয়। 


গ্রামীণ স্তরে প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন অতিথিরা। পাশাপাশি, ব্লাড ব্যাঙ্কের ঘাটতি মেটাতে ও সাধারণ মানুষকে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে আয়োজিত এই রক্তদান শিবিরে স্থানীয় রক্তদাতাদের ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। পরিশেষে সফল এই শিবিরের আয়োজকদের সাধুবাদ জানান উপস্থিত বিশিষ্টজনেরা।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours