স্পোর্টস কোটায় আরবিআইয়ে চাকরি পাওয়া ২৮ বছর বয়সী ঈশান আপাতত অফিসের দায়িত্ব পালন করছেন। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে ঈশানকে অফিসের পরিচয়পত্র বা আইডি কার্ড পরে কাজ করতে দেখা গিয়েছে। ২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া ভারতের বয়ে ৩টি ফরম্যাটেই খেলেছেন।
আরবিআই-এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ঈশান কিষান, জানেন কত বেতন পান ভারতীয় তারকা ব্যাটার?
ঈশান কিষাণ
বিস্ফোরক ব্যাটিং করার জন্য পরিচিত ঈশান কিষান। আইপিএল হোক বা দেশের জার্সি – দুই ভঙ্গিমাতেই সাবলীল ঈশান। এবার অন্য কারণে চর্চায় এসেছেন ঝাড়খন্ডের এই ব্যাটার। ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়ে তিনি পাটনায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখায় সহকারী ম্যানেজার পদে যোগ দিয়েছেন বলে জানা গিয়েছে।
স্পোর্টস কোটায় আরবিআইয়ে চাকরি পাওয়া ২৮ বছর বয়সী ঈশান আপাতত অফিসের দায়িত্ব পালন করছেন। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে ঈশানকে অফিসের পরিচয়পত্র বা আইডি কার্ড পরে কাজ করতে দেখা গিয়েছে। ২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া ভারতের বয়ে ৩টি ফরম্যাটেই খেলেছেন। ২০২২ সালে বাংলাদেশে বাংলাদেশের বিরুদ্ধে একদিনের ম্যাচে ডবল সেঞ্চুরি করে তিনি ভারতের সবচেয়ে কম বয়সী ব্যাটার হিসেবে ২০০ বা তার অধিক রান করার নজির গড়েন। যদিও বর্তমানে তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দূরে আছেন, তাই বহু প্রতিবেদনে দাবি করা হয়েছে যে তাঁর এই আরবিআই অফিসে কাজ করা সাময়িক। খুব শীঘ্রই তিনি আবার ক্রিকেটে ফিরবেন। যদিও ঈশানকে কাজ করতে দেখে উচ্ছ্বসিত নেটিজেনরা।
৩ কোটি টাকা প্রতারণার অভিযোগ, সলমন ও বোন আলভিরাকে তলব করল চণ্ডীগড় আদালত! কী করেছেন ভাইজান?
Salman Khan as Lord Rama: ‘রাম’ সলমন, ‘সীতা’ সোনালি বেন্দ্রে! শুটিং হয়েও কেন মুক্তি পেল না বলিউডের আরেক 'রামায়ণ'?
তবে ঈশানের পদে বেতন কত?
তাঁর পদটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের। এই পদের বেতন খাতায়-কলমে ৪৫ থেকে ৫০ হাজার টাকার কাছাকাছি হলেও অন্যান্য সুবিধা মিলিয়ে সেই সংখ্যা হয় ৯০ হাজার থেকে প্রায় ১ লক্ষ ১৩ হাজার টাকার কাছাকাছি। সব কেটে মাসে প্রায় ৭০-৭৫ হাজার টাকা রান এই ব্যাটার। এর পাশাপাশি বেশ কিছু সুবিধা রান ঈশান। যেমন –
অফিসারকে বাড়িভাড়া নিতে হবে না। ব্যাঙ্ক নিজে থেকেই ফ্ল্যাট বা বাড়ির ব্যবস্থা করে দেয়। এর পাশাপাশি দেওয়া হয় পরিবহন ভাতা। নিজস্ব গাড়ি থাকলে বা যাতায়াতের খরচের জন্য (সাধারণত ৪৫-৫৫ লিটার) পেট্রোলের টাকা দেওয়া হয় কোম্পানির তরফ থেকে। অফিসারদের নিজের চিকিৎসার ১০০ শতাংশ ও পরিবারের নির্ভরযোগ্য সদস্যের খরচের ৭৫ শতাংশ ব্যাঙ্ক বহন করে। এর পাশাপাশি খবরের কাগজ, বিনোদনের জন্য মোবাইল বা ওয়াইফাই বিলও দেয় কোম্পানি।
২০১৭ সালে এই কাজ পেয়েছিলেন ঈশান। তখন তাঁর বয়স ছিল ১৮। সেই সময় সহকারী ম্যানেজার পদে যোগ দেন তিনি। ব্যস্ত থাকার ফলে নিয়মিত অফিস না গেলেও সময় পেলেই অফিসে গিয়ে কাজ করেন ঈশান কিষান। সম্প্রতি তাঁকে অফিস যেতে দেখে অনেকেই অবাক হয়ে যান। তাঁরা রীতিমতো ঈশানের সঙ্গে ছবি তুলতে শুরু করেন যা ভাইরাল হয়ে যায়।


Post A Comment:
0 comments so far,add yours