রাজ্য সরকারের গ্রামীণ আবাসন প্রকল্প ‘বাংলার বাড়ি’-র নাম পরিবর্তন করে রাখা হলো ‘পশ্চিমবঙ্গ আবাস’। সরকার পরিবর্তনের পর বৃহস্পতিবার থেকে এই নতুন নামেই দ্বিতীয় কিস্তির অর্থ বিতরণের প্রক্রিয়া শুরু হয়েছে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্ন থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন। এই প্রকল্পের অঙ্গ হিসেবে বৃহস্পতিবার সাগর ব্লকেও ব্লক প্রশাসনের উদ্যোগে ১০ জন উপভোক্তার হাতে দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকার শংসাপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে ব্লক প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয় যে, এই টাকা যেন কোনোভাবেই আজেবাজে খাতে খরচ না করা হয়। ঘরের কাজ সঠিকভাবে সম্পন্ন করার জন্য উপভোক্তাদের কড়া পরামর্শ দেওয়া হয়েছে। প্রশাসনের কড়া নজরদারি রয়েছে যাতে প্রকল্পের প্রতিটি টাকা সদ্ব্যবহার করে নির্ধারিত সময়ের মধ্যে পাকা বাড়ি নির্মাণ কাজ সম্পূর্ণ করা যায়।


Post A Comment:
0 comments so far,add yours