লাদাখে দেশসেবা করতে গিয়ে কর্তব্যরত অবস্থায় প্রয়াত হন গঙ্গাসাগরের বীর জওয়ান অম্লান দাস। স্বাধীনতা দিবস উদযাপনের প্রাক্কালে আজ, শহীদ জওয়ানের পরিবারের সঙ্গে দেখা করে গভীর সমবেদনা জানালেন বিজেপি নেতৃত্ব।
এদিন সাগর মণ্ডল ৪-এর মণ্ডল সভাপতি সহ অন্যান্য বিজেপি কর্মীরা প্রয়াত জওয়ানের বাসভবনে যান। সেখানে তাঁরা বীর সেনার মায়ের হাতে ফুলের স্তবক তুলে দেন এবং তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান।


Post A Comment:
0 comments so far,add yours