গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মগরাহাট থানার পুলিশের বড়সড় অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হল। মগরাহাট-২ নম্বর ব্লকের যুগদিয়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১২২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় দুই সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া গাঁজা কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচারের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে এই মাদকচক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, সেই বিষয়েও তদন্ত শুরু করেছে মগরাহাট থানার পুলিশ।
মাদক পাচার ও বেআইনি কারবারের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে বলে পুলিশ জানিয়েছে। পাশাপাশি, এলাকায় মাদক সংক্রান্ত কোনও তথ্য সাধারণ মানুষের নজরে এলে তা পুলিশকে জানানোর আবেদন করা হয়েছে।
মগরাহাট থানার পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ মাদকজাত দ্রব্য সংক্রান্ত কোনও তথ্য জানলে নির্দ্বিধায় পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও আশ্বাস দিয়েছে পুলিশ।
কাকদ্বীপ ডট কম নিউজ টিম


Post A Comment:
0 comments so far,add yours