জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রুখতে সাগর ব্লক ও সাগর থানার যৌথ উদ্যোগে রুদ্রনগর বাজার সহ বিভিন্ন বাজারে অভিযান চালালো প্রশাসন। উপস্থিত ছিলেন বিধায়ক প্রতিনিধিও।
সাম্প্রতিক সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছিল। এই পরিস্থিতিতে বাজারে কৃত্রিম সংকট ও অতিরিক্ত মূল্যবৃদ্ধি রোধ করতেই এই আকস্মিক অভিযান চালানো হয়।
প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নেওয়া চলবে না। বাজারে স্বচ্ছতা বজায় রাখতে এবং সাধারণ ক্রেতাদের স্বস্তি দিতে এই ধরনের নজরদারি ও ব্লক প্রশাসনের এবং পুলিশ প্রশাসনের যৌথ অভিযান আগামী দিনেও নিয়মিতভাবে জারি থাকবে বলে জানিয়েছে প্রশাসন।


Post A Comment:
0 comments so far,add yours