সাগর: সাগরদ্বীপের বামনখালি এলাকায় ঘুরতে থাকা এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধাকে পরিবারের হাতে ফিরিয়ে দিয়ে মানবিকতার নজির গড়লেন সাগর ব্লক বিজেপি নেতৃত্ব।
জানা গিয়েছে, গতকাল রাতে স্থানীয়রা ওই বৃদ্ধাকে দেখতে পান। খবর পেয়ে বিজেপি নেতা অরুণাভ দাস ঘটনাস্থলে পৌঁছে কথা বলে তাঁর পরিচয় জানতে পারেন। জানা যায়, তাঁর নাম আমেনা বিবি, বাড়ি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের গোপালপুরে।
রাত হয়ে যাওয়ায় তাঁর থাকা ও খাবারের ব্যবস্থা করা হয়। এরপর নন্দীগ্রামের বিজেপি মণ্ডল সভাপতি সৌমিত্র দে-র সহযোগিতায় পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়। জানা যায়, তিন দিন আগে মেয়ের বাড়ি নামখানায় যাওয়ার পথে ভুল করে গঙ্গাসাগরে চলে আসেন তিনি।
আজ সকালে পরিবারের সদস্যরা পাথরপ্রতিমায় পৌঁছলে আমেনা বিবিকে তাঁদের হাতে তুলে দেওয়া হয়। ঘটনায় প্রশংসা কুড়িয়েছেন অরুণাভ দাস ও তাঁর সহযোগীরা।
গঙ্গাসাগর থেকে সৌরভ নস্করের রিপোর্ট কাকদ্বীপ ডট কম


Post A Comment:
0 comments so far,add yours