পথনিরাপত্তা সুনিশ্চিত করতে এবং সাধারণ মানুষকে সচেতন করতে বিশেষ উদ্যোগ নিল সাগর থানা। সোমবার দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের রুদ্রনগর বাজারসহ একাধিক জনবহুল বাজারে সাগর থানার পক্ষ থেকে ‘সেভ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচি পালন করা হয়।


এদিন পুলিশ আধিকারিকরা বাজার এলাকার বিভিন্ন দোকানদার, পথচারী এবং চালকদের সঙ্গে কথা বলেন। বাইক চালানোর সময় হেলমেট পরিধান, ট্রাফিক আইন মেনে চলা এবং নির্দিষ্ট গতিসীমা বজায় রাখার বার্তা দেওয়া হয়।




 পাশাপাশি, পথ দুর্ঘটনা রোধে লিফলেট বিতরণ করা হয়। পুলিশের এই সচেতনতামূলক উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours