আবারও ডায়মন্ড হারবার থানায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর আপ্তসহায়ক সুমিত রায় সহ ৭৯ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। 

আজ থানায় অভিযোগ দায়ের করে অভিজিৎ দাস দাবি করেন, ২০২০ সালের ৬ অক্টোবর ডায়মন্ড হারবারের স্রোতের পোল মোড়ে বর্তমান বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের উপর প্রাণঘাতী হামলা ও তাঁর গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় কর্মী-সমর্থকেরা আহত হয়েছিলেন বলেও দাবি তাঁর।

 পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। রাজ্যে পালাবদলের পর ওই ঘটনায় এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুমিত রায়-সহ ৭৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান অভিজিৎ দাস। নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি তুলেছেন তিনি।
 


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours