হরিণবাড়ি থেকে চৌরঙ্গী: গঙ্গাসাগরে স্বাধীনতা দিবস উপলক্ষে জাঁকজমকপূর্ণ তেরঙ্গা যাত্রা


আসন্ন স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশপ্রেমের জোয়ারে ভাসল দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগর। আজ হরিণবাড়ি এলাকা থেকে শুরু হয় একটি বর্ণাঢ্য 'তেরঙ্গা যাত্রা'। এই যাত্রার মূল আকর্ষণ ছিলেন সাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুমন্ত মণ্ডল। সাধারণ কর্মী-সমর্থকদের পাশাপাশি বহু সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে পা মেলান এই মিছিলে।


 হরিণবাড়ি থেকে শুরু হয়ে এই তেরঙ্গা যাত্রা বিভিন্ন পথ পরিক্রমা করে চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়। সেখানে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান বিধায়ক সুমন্ত মণ্ডল ও উপস্থিত অন্যান্য বিশিষ্টজনেরা। পুরো চত্বরটি 'বন্দে মাতরম' ও 'ভারত মাতা কি জয়' ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours