পুণ্যভূমি গঙ্গাসাগরে এসে কপিল মুনির আশ্রমে পুজো দিলেন মধ্যপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী মাননীয় রাজেন্দ্র শুক্লা মহাশয়। আজ তিনি সশরীরে উপস্থিত হয়ে কপিল মুনির আশীর্বাদ নেন এবং দেশের ও রাজ্যের মঙ্গলকামনা করেন।


এদিনের এই বিশেষ সফরে মধ্যপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির মথুরাপুর সাংগঠনিক জেলার সভাপতি নবেন্দু সুন্দর নস্কর (দাদা) এবং বিজেপি যুব মোর্চা জেলা সভাপতি নিতাই দাস সহ অন্যান্য বিশিষ্ট নেতৃত্ববৃন্দ।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন গঙ্গাসাগরে পৌঁছানোর পর দলীয় নেতৃত্ব তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।


 কপিল মুনির মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি তিনি এখানকার সার্বিক পরিকাঠামো ঘুরে দেখেন। এই হাই-প্রোফাইল রাজনৈতিক ব্যক্তিত্বের সাগরে আগমনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে ও সাধারণ মানুষের মধ্যে বেশ উৎসাহ লক্ষ করা গেছে। পুজো পাঠ শেষে অতিথিরা নির্দিষ্ট কর্মসূচির উদ্দেশ্যে রওনা দেন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours