শব্দদূষণ নিয়ন্ত্রণে কঠোর বার্তা দিল সাগর ব্লক প্রশাসন ও সাগর থানা। সম্প্রতি সাগর ব্লক উন্নয়ন আধিকারিকের (বিডিও) অফিসে এলাকার সমস্ত সাউন্ড সিস্টেমের মালিক ও মাইক চালকদের নিয়ে একটি বিশেষ উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। 


এদিনের এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন সাগর থানার ওসি অর্পণ নায়েক এবং সাগর ব্লকের বিডিও অনন্ত কুমার গোস্বামী।
বৈঠকে বিডিও অনন্ত কুমার গোস্বামী এবং ওসি অর্পণ নায়েক যৌথভাবে স্পষ্ট নির্দেশ দেন যে, উচ্চ শব্দে মাইক বা সাউন্ড বক্স বাজিয়ে সাধারণ মানুষের শান্তি বিঘ্নিত করা যাবে না। বিশেষ করে অতিরিক্ত স্পিকার এবং উচ্চ শব্দযুক্ত হর্ন ব্যবহারের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 


নির্দিষ্ট মাত্রা মেনে এবং ছাত্রছাত্রী, রোগী সহ সাধারণ মানুষের যাতে কোনো রকম সমস্যা তৈরি না হয়, সেই বিষয়টি নিশ্চিত করেই সাউন্ড বক্স ব্যবহারের নির্দেশ দিয়েছে প্রশাসন।
ওসি অর্পণ নায়েক ও বিডিও অনন্ত কুমার গোস্বামী সাফ জানিয়ে দেন, প্রশাসনের এই নির্দেশ যদি কেউ অমান্য করেন, তবে সংশ্লিষ্ট সাউন্ড বক্স মালিক এবং চালকদের বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। শব্দহীন ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন এবিষয়ে কোনো রকম ছাড় দেবে না বলেই জানিয়ে দেন এদিনের এই বৈঠকে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours