সরকারি পরিষেবা আরও সহজ, দ্রুত ও নির্ভুল করার লক্ষ্যে সাগর ব্লকে অনলাইন পরিষেবা কেন্দ্রের অপারেটরদের নিয়ে একটি বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো। সাগর গ্রামীণ হাসপাতালের কমিউনিটি হলে এই কর্মসূচির আয়োজন করা হয়। 



এদিনের এই গুরুত্বপূর্ণ শিবিরে উপস্থিত ছিলেন সাগর ব্লকের বিডিও কানাইয়া কুমার রাও সহ প্রশিক্ষণের সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে প্রধানত জোর দেওয়া হয় যাতে সাধারণ মানুষ কোনোভাবেই সরকারি পরিষেবা থেকে বঞ্চিত না হন এবং কোনো রকম হয়রানির (হ্যারাসমেন্ট) শিকার না হন। 



অপারেটরদের আরও দায়িত্বশীল ও নির্ভুলভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে এই শিবিরে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours