পবিত্র অমাবস্যা তিথিকে কেন্দ্র করে সকাল থেকেই কাসর, ঘণ্টা, শঙ্খধ্বনি ও ঢাকের বাদ্যে মুখর হয়ে ওঠে গোটা মন্দির প্রাঙ্গণ। দূরদূরান্ত থেকে আসা শত শত ভক্ত ও দর্শনার্থীর উপস্থিতিতে সেখানে এক গভীর উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
কঠোর নিষ্ঠা ও নিয়মকানুনের মধ্য দিয়ে এদিন দেবীর আরাধনা সম্পন্ন হয়। বৈদিক মন্ত্রোচ্চারণ, পুণ্যার্থীদের পূজা-অর্চনা, ধূপ-ধুনোর গন্ধ এবং মনোমুগ্ধকর আরতিতে মুখরিত ছিল পুরো চত্বর। ভক্তরা লাইনে দাঁড়িয়ে পুজো দিয়ে নিজেদের মনস্কামনা পূর্ণ করার প্রার্থনা জানান। মন্দির কমিটির পক্ষ থেকেও আগত পুণ্যার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল।
স্থানীয় বাসিন্দাদের মতে, বিগত কিছুদিনের মধ্যে এই মন্দিরটি দক্ষিণ ২৪ পরগনা তথা সংলগ্ন অঞ্চলের সনাতনী ধর্মাবলম্বী মানুষের অন্যতম প্রধান ধর্মীয় আস্থার কেন্দ্রে পরিণত হয়েছে। এই বিশেষ পুজোকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।


Post A Comment:
0 comments so far,add yours