ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, "বন্ধুরা, ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবেই ভারত সরকার ধারাবাহিকভাবে একাধিক পদক্ষেপ করছে। যারা ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে, তারা আজ জেলে রয়েছে। আমরা ফাস্ট-ট্র্যাক আদালত গঠন করেছি। আগামীকাল সংসদেও কঠোর আইনি বিধান-সহ বিল পেশ করে নতুন আইন আনার দিকে এগোচ্ছি।"


 'হাই-পাওয়ার্ড টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে', নিট প্রশ্ন ফাঁস নিয়ে বিল পেশের আগে বড় বার্তা প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী


প্রশ্ন ফাঁস রুখতে, পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা আনতে আরও কড়া কেন্দ্র। নিট (Neet) নিয়ে আগামিকালই সংসদে বিল পেশ করতে চলেছে সরকার। তার আগে ফের ভিডিয়ো বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Naremdra Modi)। তিনি জানান, দেশের পরীক্ষা ব্যবস্থা সংস্কারে এবার হাই-পাওয়ার্ড টাস্ক ফোর্স (Task Force) গঠন করা হচ্ছে। এই টাস্কফোর্সের নেতৃত্ব দেবেন ইনফোসিসের (Infosys) সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানি। দেশের পরীক্ষা ব্যবস্থা আরও আধুনিক, স্বচ্ছ ও কার্যকর করতে এই বিশেষ ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।


প্রধানমন্ত্রীর বার্তা
এক্স হ্যান্ডেলে ভিডিয়ো বার্তায় মোদী জানান, বিশেষ টাস্কফোর্সটি ভারতের বর্তমান পরীক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক পর্যালোচনা করবে এবং কীভাবে সেটিকে আরও উন্নত করা যায়, সেই বিষয়ে সুপারিশ-সহ একটি বিস্তারিত রিপোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে জমা দেবে। মোদী জানান, নন্দন নিলেকানির নেতৃত্বাধীন টাস্কফোর্সের রিপোর্টের ভিত্তিতেই ভবিষ্যতের পরীক্ষাগুলিকে কীভাবে আরও নির্ভরযোগ্য করে তোলা যায়, তার ব্যবস্থা নেওয়া হবে।



 'কাহানি' তে ট্যুইস্ট! বিদ্যাকে সরিয়ে সুজয়ের নতুন 'কাহানি'র মুখ কে?
দ্বিতীয় ভিডিয়ো বার্তা মোদীর
ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “বন্ধুরা, ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবেই ভারত সরকার ধারাবাহিকভাবে একাধিক পদক্ষেপ করছে। যারা ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে, তারা আজ জেলে রয়েছে। আমরা ফাস্ট-ট্র্যাক আদালত গঠন করেছি। আগামীকাল সংসদেও কঠোর আইনি বিধান-সহ বিল পেশ করে নতুন আইন আনার দিকে এগোচ্ছি।”



নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে চলা আন্দোলন শেষ হয়েছে শনিবারই। শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। তারপরই এই ভিডিয়ো বার্তায় বড় সিদ্ধান্তের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। জোর দিয়ে বলেন, “আমাদের ভবিষ্যতের কথা ভাবতে হবে। দেশের পরীক্ষা ব্যবস্থা হতে হবে নির্ভরযোগ্য, স্বচ্ছ এবং প্রযুক্তিনির্ভর। এখন সময় এসেছে পরীক্ষা ব্যবস্থায় সর্বাধিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার।”

এরপরই সিদ্ধান্তের কথা জানান প্রধানমন্ত্রী। বলেন,”এই বিষয় মাথায় রেখেই টেক বিশেষজ্ঞ নন্দন নিলেকানির নেতৃত্বে একটি হাই-পাওয়ার্ড টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই টাস্কফোর্স দেশের পরীক্ষা ব্যবস্থার সংস্কারের উপর বিশেষভাবে কাজ করবে। তাঁদের রিপোর্টের ভিত্তিতে যত দ্রুত সম্ভব আগামী দিনের পরীক্ষাগুলিকে আরও নির্ভরযোগ্য ও বিশ্বাসযোগ্য করে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।”
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours