জাল টানার সময় ট্রলারের পাটাতন ফেটে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে ট্রলারটি। ট্রলারে থাকা ১২ জন মৎস্যজীবীকে উদ্ধার করা সম্ভব হয়। ট্রলারটিকে টেনে আনার চেষ্টা চলছে ।

জানা যায়, শুক্রবার দুপুরে ১২ জন মৎস্যজীবী আল ফাতেহা নামের একটি ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়েছিল। বিকেল নাগাদ বকখালি থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে মৎস্যজীবীরা জাল ফেলেন। সেই সময় সমুদ্রের ঢেউয়ে ট্রলারটির পাটাতন ফেটে যায়। মুহূর্তের মধ্যেই ট্রলারের ভেতরে জল ঢুকতে শুরু করে। 



জল ঢুকতে দেখে মৎস্যজীবীরা চিৎকার শুরু করেন। মৎস্যজীবীদের চিৎকার শুনে পাশাপাশি থাকা বেশ কয়েকটি ট্রলার এসে বিপদগ্রস্ত ট্রলার থেকে ১২ জন মৎস্যজীবীকে উদ্ধার করেন। কিছুক্ষণের মধ্যেই পাটাতোন ফেটে যাওয়া এফবি ফাতেহা নামের ট্রলারটিতে জল ঢুকে মুহূর্তের মধ্যেই ঢুকতে শুরু করে।

বকখালি থেকে মুন্না সরদার কাকদ্বীপ ডট কম
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours