ড্রেন পরিষ্কার না থাকায় রায়দিঘি কলেজ যাওয়ার প্রধান রাস্তায় ভয়াবহ জল জমেছে। নিকাশি ব্যবস্থা অকেজো হয়ে পড়ায় রাস্তার নোংরা জল উপচে ঢুকে পড়েছে পার্শ্ববর্তী এলাকার বহু বাড়িতে। 

হাঁটুসমান জলে ডুবে থাকায় জনজীবন কার্যত স্তব্ধ। কলেজগামী শিক্ষার্থী ও সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বারবার প্রশাসনের কাছে জানিয়েও কোনও সুরাহা হয়নি। বর্তমান পরিস্থিতিতে পানীয় জল ও নিত্যপ্রয়োজনীয় জিনিস সংগ্রহের লড়াই করছেন এলাকাবাসী।

 অবিলম্বে নিকাশি নালা সংস্কার ও জল নিষ্কাশনের দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা। এলাকায় ছড়াতে পারে মহামারীর আশঙ্কা, তাই দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন সকলে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours