জলসম্পদ ব্যবস্থাপনা, নিরাপদ পানীয় জল নিশ্চিতকরণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সুন্দরবনের সাগর ব্লকে শুরু হলো "Building Water Security and Climate
Resilience in Sunderbans, Sagar" প্রকল্প। সম্প্রতি এ উপলক্ষে একটি ব্লক স্তরের উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত হয়। সাগর ব্লক উন্নয়ন দপ্তরের আয়োজনে এবং পশ্চিমবঙ্গ স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তর (WBSRLM)-এর সহযোগিতায় ছবি মহলে এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। এতে কারিগরি সহায়তা দিচ্ছে Water For People India Trust (WFPIT) এবং অর্থায়ন করেছে Tata Trusts। গাছে গোড়ায় জল দিয়ে এই প্রকল্পের শুভ সূচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাগর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক কানাইয়া কুমার রাও, সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি, WBSRLM-এর রাজ্য ও জেলা প্রতিনিধি, Tata Trusts ও WFPIT-এর আধিকারিকেরা এবং বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।
কর্মশালায় ম্যানগ্রোভ সংরক্ষণ, পানীয় জলের সংকট দূরীকরণ, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এবং সমন্বিত কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই উদ্যোগের মাধ্যমে সুন্দরবনের গ্রামীণ জনগোষ্ঠীর দীর্ঘমেয়াদি জল নিরাপত্তা ও জলবায়ু সহনশীল পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা করা হচ্ছে।


Post A Comment:
0 comments so far,add yours