কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের আন্ডার সেক্রেটারি অবিনাশ ভট্টাচার্য আজ দক্ষিণ চব্বিশ পরগনার সাগর ব্লক ও গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েত এলাকা পরিদর্শন করেন। মন্ত্রকের বিভিন্ন গ্রামীণ প্রকল্পের বাস্তবায়ন খতিয়ে দেখাই ছিল এই সফরের মূল উদ্দেশ্য।


সকালে কলকাতা থেকে রওনা হয়ে তিনি সরাসরি সাগর ব্লকের বিভিন্ন এলাকায় ভিবুগ্রাম-জি (VBGRAM-G) প্রকল্পের কাজ পরিদর্শন করেন। তিনি মাঠপর্যায়ে কর্মী, আধিকারিক এবং এনআরএলএম (NRLM) দলের সদস্যদের সঙ্গে কথা বলে প্রকল্পের কাজ সম্পর্কে সরাসরি মতামত সংগ্রহ করেন। এরপর তিনি ব্লক আধিকারিকদের সঙ্গে বৈঠক করে

 পিএমএওয়াই-জি (PMAY-G) এবং অন্যান্য গ্রামীণ উন্নয়ন প্রকল্পের অগ্রগতির বিশদ পর্যালোচনা করেন।
পরিদর্শন শেষে কাজের গুণমান ও গতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন আন্ডার সেক্রেটারি। তিনি মাঠপর্যায়ের কর্মীদের নিষ্ঠা ও আন্তরিকতার প্রশংসা করে বলেন, গ্রামীণ জনজীবনের উন্নয়নের লক্ষ্যে সরকারি প্রকল্পগুলো যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে ও কার্যকরীভাবে বাস্তবায়িত হয়, সেদিকে আরও নজর দিতে হবে। এদিন বিকেলেই তিনি কলকাতায় ফিরে যান। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের আধিকারিক অনিত নন্দী তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours