সম্প্রতি কাকদ্বীপ বাস স্ট্যান্ড চত্বরে এক হৃদয়বিদারক ও অনভিপ্রেত ঘটনা প্রকাশ্যে এসেছে। স্থানীয় সূত্রের খবর, বাস স্ট্যান্ড এলাকায় এক বিহারী ডাল-বড়া বিক্রেতা প্রতিদিনের মতো নিজের রুটি-রুজির টানে দোকান পেতে বসেছিলেন। কিন্তু আচমকাই কিছু স্থানীয় বাঙালি ফল ব্যবসায়ী তাঁর ওপর চড়াও হন।


অভিযোগ, ওই ডাল-বড়া বিক্রেতাকে সেখানে ব্যবসা করতে বাধা দেওয়া হয়। বচসা বাড়লে পরিস্থিতি চরমে পৌঁছায় এবং ফল ব্যবসায়ীরা তাঁকে রীতিমতো ঘাড় ধাক্কা দিয়ে, অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেন। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়—"এখানে কোনো ব্যবসা করা যাবে না।"
হঠাৎ ঘটে যাওয়া এই হেনস্থায় ও একমাত্র উপার্জনের পথ বন্ধ হয়ে যাওয়ায় চরম অসহায়তায় ভেঙে পড়েন ওই ডাল-বড়া বিক্রেতা। প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়েই তিনি কান্নায় ভেঙে পড়েন। পেটের দায়ে ভিনরাজ্য থেকে আসা একজন সাধারণ শ্রমজীবী মানুষের এই চোখের জল সেখানে উপস্থিত অনেক সাধারণ পথচারীকে ব্যথিত করলেও, প্রতিবাদের হাত বাড়িয়ে দিতে দেখা যায়নি কাউকে।

পেটের খিদে এবং বেঁচে থাকার লড়াই কোনো জাত, ধর্ম বা ভাষার সীমানা মানে না। একজন ক্ষুদ্র বিক্রেতাকে এভাবে উচ
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours