অভিযোগ তার ছেলের বিরুদ্ধে। বড় ছেলে আসিফ মোকামি এবং তার স্ত্রী তাজমিনা বিবি মিলিত হয়ে তাকে তার স্বামীর সম্পত্তি থেকে বেদখল করেছে। আসিয়া বিবির স্বামী জীবিত থাকাকালীন তাকে দেউলা স্টেশনের পাশে একটি ছোট্ট দোকানঘর দিয়ে গিয়েছিল ।

সেখানে তিনি সাইকেল গ্যারেজ বানিয়ে অর্থ উপার্জন করতেন । এবং সেই অর্থ দিয়েই তার এই মারণরোগের চিকিৎসাও হতো।এখন সেই দোকানঘরটিও কেড়ে নিয়েছে তার বড় ছেলে । অসহায় বৃদ্ধা একটু খাবার খাওয়ার জন্য পথ চলতি মানুষের কাছে হাত পাতেন ।  
তার এই ব্যয়বহুল চিকিৎসার খরচ কিছুটা হলেও সামলান তার ছোট ছেলে এবং মেয়ে জামাইরা । কিন্তু তাদেরও পরিবার আছে। তারাও যতটা পারছেন বৃদ্ধার পাশে দাঁড়াচ্ছেন । কিন্তু এটা কি যথেষ্ট ? 
নিজের সম্পত্তি থাকা সত্ত্বেও ব্যবহার করতে পারছেন না ৭৪ বছরের এই বৃদ্ধা । উস্তি থানার পাশাপাশি শুক্রবার সকালে ডায়মন্ড হারবার এর মহকুমা শাসক কে তার বড় ছেলের বিরুদ্ধে একটি অভিযোগ পত্র জমা দিয়েছেন ॥ 

এ কোন সমাজে বাস করছি আমরা ! যে মা জন্ম দিয়েছে সেই মাকেই ভিটে ছাড়া করছে সন্তানরা ?
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours