বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কর্তৃপক্ষের এক আধিকারিক জানিয়েছেন, অভিযোগ ওঠার পরই মন্দির চত্বরের সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এই তদন্ত কমিটি সমস্ত তথ্য প্রমাণ সংগ্রহ করবে এবং বয়ান রেকর্ড করবে।  

অযোধ্যার রাম মন্দিরের পর এবার বদ্রীনাথ মন্দিরের অনুদান চুরির অভিযোগ! কী হচ্ছে সেখানে?
বদ্রীনাথ মন্দিরেও অনুদান চুরি?

অযোধ্যার রাম মন্দিরের অনুদান চুরি নিয়ে যখন ক্রমশ জলঘোলা হচ্ছে, সেখানেই এবার আরও ধামে টাকা চুরির অভিযোগ। এবার কেদারনাথ-বদ্রীনাথ মন্দিরেও অনুদান চুরির অভিযোগ। বদ্রীনাথ ধামে ভক্তদের অনুদানে গরমিল নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় হতেই শ্রী বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির তরফে তদন্ত শুরু করা হয়েছে।

বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির চেয়ারম্যান হেমন্ত দ্বিবেদী জানিয়েছেন, কমিটির তরফে একটি তদন্তকারী প্য়ানেল তৈরির নির্দেশ দেওয়া হয়েছে, যাতে আর্থিক তছরুপের অভিযোগের তথ্যনিষ্ঠ তদন্ত হয়। মন্দিরে অনুদানের হিসাব করার দায়িত্বে যারা রয়েছেন, তাদের সকলের কাছ থেকে জবাবদিহি চাওয়া হয়েছে। যদি কোনও কর্মী দোষী সাব্যস্ত হন, তাহলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলেও জানানো হয়েছে।


আমরা কি তবে বাড়ির ছাদে গাড়িটা চালাব?', এবার বাংলার টোটো চালকের জন্য বড় নির্দেশ, শুনেই রাস্তায় নেমে পড়লেন চালকরা
'পঞ্চাশোর্ধ্ব বয়সে বাবা হতে চাইলে, আমাদের মতো ভাবতে পারেন', বলছেন রাজা
প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট ভাইরাল হয়েছে, তাতে দাবি করা হয়েছে যে বদ্রীনাথ মন্দিরে যে আর্থিক অনুদান জমা পড়ছে, তা নিয়ে কারচুপি হচ্ছে। বিপুল অঙ্কের আর্থিক প্রতারণা হচ্ছে। এরপরই মন্দির কমিটি ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ করে। গোটা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে, কারণ লক্ষ লক্ষ পুণ্যার্থীর আস্থা ও বিশ্বাস এর সঙ্গে জড়িয়ে আছে।

মন্দির কর্তৃপক্ষের এক আধিকারিক জানিয়েছেন, অভিযোগ ওঠার পরই মন্দির চত্বরের সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এই তদন্ত কমিটি সমস্ত তথ্য প্রমাণ সংগ্রহ করবে এবং বয়ান রেকর্ড করবে।

প্রসঙ্গত, ইতিমধ্যেই রাম মন্দিরে আর্থিক অনুদান চুরি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। অভিযোগ, মন্দিরের দানবাক্স থেকে কমপক্ষে সাড়ে আট কোটি টাকা চুরি গিয়েছে। কুম্ভমেলার সময় সবথেকে বেশি টাকা চুরি গিয়েছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours