গঙ্গাসাগরের কৃষ্ণনগর বাজারের পাশের প্রায় ১০০ মিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় রাস্তাটি নির্মিত হলেও জমির মালিকানা সংক্রান্ত বিরোধের জেরে এই নির্দিষ্ট অংশটির কাজ আটকে যায়

ফলে বর্ষার শুরুতেই সামান্য বৃষ্টিতে রাস্তাটি কাদা ও জলে একাকার হয়ে যাতায়াতের অনুপযোগী হয়ে পড়ে। এই চরম ভোগান্তির প্রতিকার চেয়ে ক্ষুব্ধ এলাকাবাসী বিডিও অফিসে লিখিত অভিযোগ জানান। অভিযোগ পাওয়ার পরই তৎপর হয় প্রশাসন। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে আসেন পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি। তিনি নিজে রাস্তাটি পরিদর্শন করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন।

এলাকাবাসীর দুর্ভোগের কথা মাথায় রেখে পঞ্চায়েত সমিতির নিজস্ব তহবিল থেকে দ্রুত এই ১০০ মিটার রাস্তাটি মেরামত করে দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। প্রশাসনের এই আশ্বাসে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তির আশায় বুক বেঁধেছেন স্থানীয় মানুষজন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours