বঙ্গোপসাগরে ডুবে যাওয়া শংকরপুরের অভিশপ্ত 'জয় মা কালী' ট্রলারের ঘটনায় নিখোঁজ হলেন একই পরিবারের তিন ভাই।জানা গিয়েছে, ওই ডুবন্ত ট্রলারে ছিলেন ওড়িশার বালেশ্বরের একই পরিবারের তিন ভাই রবীন্দ্র মাঝি, জয়রাম মাঝি ও জগন্নাথ মাঝি!
বর্তমানে চরম উৎকণ্ঠা এবং বুকফাটা কান্না নিয়ে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গের বাইরে অপেক্ষা করছেন নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারের সদস্যরা। পরিস্থিতি সামাল দিতে মর্গের বাইরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
মর্মাহত পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, নিখোঁজ ওই তিন ভাইয়ের রবীন্দ্র মাঝি, জয়রাম মাঝি এবং জগন্নাথ মাঝি পেশায় বরাবর মৎস্যজীবী। কখনো বা উড়িষ্যায় ফিসিং করতে না আবার কখনো পশ্চিমবঙ্গের শংকরপুরে। গত ২রা জুলাই মাছ ধরার উদ্দেশ্যে তাঁরা বাড়ি থেকে বেরিয়েছিলেন। এরপর থেকেই পরিবারের সঙ্গে তাঁদের আর কোনো যোগাযোগ হয়নি। রবিবার বঙ্গোপসাগরের রক্তেশ্বরী চরে ট্রলার উদ্ধারের খবর পেয়েই ওড়িশা থেকে ছুটে এসেছেন পরিবারের লোকজন।
প্রশাসন সূত্রে খবর, গতকাল ট্রলারের ভেতর থেকে উদ্ধার হওয়া ৯ জন মৎস্যজীবীর মৃতদেহ শনাক্তকরণের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে।তবে সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো, বালেশ্বরের ওই তিন ভাইকে এখনও মৃতদেহগুলির মধ্যে শনাক্ত করা সম্ভব হয়নি।
তাঁরা ওই ৯ জন মৃতের তালিকায় রয়েছেন, নাকি নিখোঁজ ৬ জনের মধ্যে আছেন,তা নিয়ে চরম ধোঁয়াশা ও উৎকণ্ঠায় প্রহর গুনছে পরিবার।
অন্যদিকে, বাকি নিখোঁজ মৎস্যজীবীদের সন্ধানে সোমবার সকাল থেকেই বঙ্গোপসাগরের বুকে নতুন করে মেগা তল্লাশি অভিযান শুরু করেছে উপকূল রক্ষী বাহিনী এবং বনদপ্তর। "একই পরিবারের তিনটি তরতাজা প্রাণ সমুদ্রের গ্রাসে!


Post A Comment:
0 comments so far,add yours