আদর্শ, সংগঠন ও জনসেবার অঙ্গীকারকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে সাগর বিধানসভার মণ্ডল–৩-এর উদ্যোগে আয়োজিত হলো ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান’। এই গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মসূচিকে কেন্দ্র করে দলীয় কর্মী ও কার্যকর্তাদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়েছে।


অনুষ্ঠানে উপস্থিত থেকে সংগঠনের আগামী দিনের পথ চলার দিশা দেখান পশ্চিমবঙ্গ প্রদেশের সংগঠন মহামন্ত্রী শ্রী অমিতাভ চক্রবর্তী। তিনি কর্মীদের একনিষ্ঠতা ও জনসেবার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন প্রতিমন্ত্রী তথা বিভাগীয় কনভেনার শ্রী দীপঙ্কর জানা, সাগর বিধানসভার বিধায়ক শ্রী সুমন্ত মণ্ডল এবং মথুরাপুর সাংগঠনিক জেলার সভাপতি শ্রী নবেন্দু সুন্দর নস্কর।
বক্তারা বলেন, দলের আদর্শকে তৃণমূল স্তরে পৌঁছে দেওয়াই এই অভিযানের মূল লক্ষ্য। প্রশিক্ষণ শেষে কার্যকর্তারা আগামী দিনে আরও সক্রিয়ভাবে কাজ করার শপথ গ্রহণ করেন। উপস্থিত বরিষ্ঠ নেতৃত্ব ও কার্যকর্তাদের উপস্থিতিতে কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours