আধুনিক পশ্চিমবঙ্গ রাজ্যের রূপকার, শিক্ষাবিদ ও জননেতা ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হলো।


এই উপলক্ষে রামরতনপুর ৫০ নম্বর বুথ কমিটির উদ্যোগে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন বুথ কমিটির কার্যালয়ে ডঃ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত দলীয় কর্মীরা তাঁর বর্ণময় জীবন, দেশপ্রেম এবং পশ্চিমবঙ্গ গঠনে তাঁর অসামান্য অবদানের কথা স্মরণ করেন। 


এই আয়োজনে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বুথ কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। বক্তারা ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজসেবায় আত্মনিয়োগের শপথ গ্রহণ করেন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours