সামনে রথযাত্রা, আর এই রথ যাত্রার আগে ফলতা থানার উত্তর বাসুলাট গ্রামের একটি জগন্নাথ দেবের ধর্মীয় আশ্রমের দুটি ঘর দিয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়ে গেল দুষ্কৃতীরা।
আগুনে পুড়ে ছাই হয়ে গেল সনাতনীদের ধর্মীয় গ্রন্থ সহ ওই ঘরের খাট বিছনা,আলমারি ও যাবতীয় আসবাবপত্র। কাকতালীয়ভাবে সেদিন ওই আশ্রমের যিনি সেবায়েত সপরিবারে আশ্রমের কাছাকাছি একটি অনুষ্ঠান দেখছিলেন। সেই কারণে ওই সেবায়েত সহ পরিবার প্রাণে বেঁচে গেছেন বলে দাবি।
অভিযোগ দীর্ঘদিন ধরে আশ্রমের সেবায়েতের বিজেপির সমর্থক হওয়া ওই ধর্মপ্রাণ মানুষটির উপর মধ্যের মানানো হুমকি ও অত্যাচার চলছিল,। এই অগ্নিকান্ত তার পরিণাম হতে পারে কিনা নিরপেক্ষ তদন্তের আর্জি জানিয়েছেন ওই সেবায়েত সহ আশ্রমের ভক্তরা। ফলতা থানাতে একটা লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ এসে তদন্ত করে একজনকে আটক করেছেন জিজ্ঞাসাবাদের জন্য।


Post A Comment:
0 comments so far,add yours