দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানার পশ্চিম নিশ্চিন্তপুর পূর্বপাড়া এলাকায় এক মহিলা বিজেপি সমর্থকের উপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে লাইট পোস্টে বেঁধে বেধড়ক মারধর করে। শুধু তাই নয়, মারধরের পর প্রকাশ্যে তাঁর চুল কেটে ন্যাড়া করে দেওয়া হয় বলেও দাবি করা হয়েছে। 

পাশাপাশি গলায় ফাঁস দেওয়া, ব্লেড দিয়ে জিভ কেটে নেওয়ার চেষ্টা এবং শ্বাসরোধ করে খুনের চেষ্টারও গুরুতর অভিযোগ উঠেছে।

অভিযোগকারী পরিবারের দাবি, ২০২৫ সালের ৩ সেপ্টেম্বর জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রথম তাঁদের উপর হামলা হয়। ওই ঘটনায় মহিলা ও তাঁর স্বামীকে মারধর করা হলে আতঙ্কে পরিবার ঘরছাড়া হয়ে পড়ে। পরে পুলিশের তৎপরতায় ৯ সেপ্টেম্বর তাঁরা বাড়িতে ফিরলেও অভিযোগ, তারপরও দীর্ঘদিন ধরে তাঁদের উপর অত্যাচার ও হুমকি চলতে থাকে।

পরিবারের অভিযোগ, গতকাল ফের একদল দুষ্কৃতী তাঁদের বাড়িতে চড়াও হয়ে ওই মহিলাকে মারধর করে। অভিযোগ, এই ঘটনায় জড়িতরা প্রত্যেকেই তৃণমূলের প্রাক্তন বিধায়ক ফিরদৌসি বেগমের অনুগামী। যদিও এই অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত ফিরদৌসি বেগমের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
অভিযোগে যাঁদের নাম উল্লেখ করা হয়েছে, তাঁরা হলেন— তৌফি জুদ্দিন সরদার, তারিফ উদ্দিন সরদার, জয়নাল গাজী, মুনমুন সরদার, মোমেনা সরদার, আমেনা সরদার, ফরজিলা গাজী, রানু গাজী, পিংকি বিবি, সাবেরা বিবি এবং গোলো বিবি।

ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযোগগুলির স্বাধীনভাবে সত্যতা এখনও যাচাই করা সম্ভব হয়নি এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগ প্রমাণিত বলে গণ্য করা উচিত নয়।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours