মহেশতলার চট্টায় একটি জিন্স কারখানায় বয়লার ফেটে মর্মান্তিক মৃত্যু হল এক ব্যক্তির। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। ঘটনার পরেই নড়েচড়ে বসেছে প্রশাসন; মহেশতলা থানা ইতিমধ্যেই কারখানাটি সিল করে দিয়েছে।



চাঞ্চল্যকর তথ্য হল, দুর্ঘটনার কবলে পড়া ওই 'ফেড জিন্স' কারখানার মালকিন হলেন দক্ষিণ ২৪ পরগণার প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি শামিমা শেখ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার হঠাৎই বিকট শব্দে কেঁপে ওঠে পুরো চত্বর। কারখানার ভেতরে থাকা বয়লারটি আচমকাই ফেটে যাওয়ায় গুরুতর আহত হন ওই শ্রমিক। তৎক্ষণাৎ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।


নিরাপত্তার তোয়াক্কা না করে কীভাবে এই কারখানা চলছিল এবং বয়লার রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে কী ত্রুটি ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। কারখানা মালিক শামিমা শেখের বিরুদ্ধে কী আইনি পদক্ষেপ নেওয়া হয়, সেদিকেই এখন নজর রয়েছে সকলের। ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours